• সমগ্র বাংলা

সাভারে পার্কিং করা বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে পার্কিং করা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের কফিল পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, আরিচাগামী লেনে পার্ক করা বাসে হঠাৎ আগুন দেখা দেয়। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭:২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

‎সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ এখনও জানা যায়নি।

‎সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসের যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo