• সমগ্র বাংলা

পাবনায় কৃষকের গরু ও ছাগল চুরিঃ গণ ধোলাইয়ের শিকার চোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক কৃষকের দুইটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃষক আয়ুব আলীর গোয়ার ঘরের তালা কেটে চোর তার দুইটি বড় গরু ও একটি খাসি ছাগল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা। 

এ ব্যাপরে কৃষক আয়ুব আলী সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  এদিকে রোববার রাতে উপজেলার ছাইকোলা দক্ষিণপাড়া গ্রামে কৃষক বাবলুর বাড়িতে চোর গরু চুরি করার জন্য গেলে বাড়ির লোকজন টের পায়। চোরের দল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাবার সময় গ্রামবাসী একজন আটক করে গণধোলাই দিয়েছে। আটককৃত চোর বগুড়া জেলার শেরপুর উপজেলার আশগ্রামের রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আলী। গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ চোরকে হাসপাতালে ভর্তি করেছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন চুরি ও গণধোলইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo