• সমগ্র বাংলা

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অর্ধশতাধিক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চাকলাদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি)  দুপুরে পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে জোয়ারকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অতিরিক্ত গতি ও অতিরিক্ত যাত্রীবোঝাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

মন্তব্য (০)





image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

image

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ...

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট, ৩০০ মি...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলে...

image

নড়াইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম...

  • company_logo