• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানীর সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বেলী রানি, তার পরিবারসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সন্তানের পরিচয় ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

বেলী রানি অভিযোগ করেন, সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জরুরি। ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo