ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে প্রতীক বরাদ্দ হয়েছে।আজ বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের হল রুমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার।প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান সহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত প্রার্থী ও কর্মীদের মাঝে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন। উৎসব মুখর পরিবেশে এ প্রতীক বরাদ্দ হয়।এ সময় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণার অঙ্গীকার ব্যক্ত করেন। লালমনিরহাটের ৩টি আসনে বিএনপি, জাতীয় পার্টি,জামায়াত ইসলাম , ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

মন্তব্য (০)