• সমগ্র বাংলা

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিস্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাইফুল ইসলাম ফিরোজকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানো হয়।ঝিনাইদহ জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জানান, “সাইফুল ইসলাম ফিরোজকে বহিস্কার করা হয়েছে। এ সংক্রান্ত কেন্দ্রের চিঠি তিনি হাতে পেয়েছেন। তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি মনোনীত রাশেদ খান।

তাকে ভোট দেওয়ার জন্য কালীগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের আহবান করা হয়েছে”। বহিস্কারের বিষয় নিয়ে সাইফুল ইসলাম ফিরোজ জানান, তিনি চিঠি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি পেয়েছেন। তিনি বলেন, আমি মাঠের নেতা। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকে চান। সে কারণে আমি মাঠে আছি। তিনি বলেন, বহিস্কার নিয়ে আমি চিন্তিত নয়।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo