• সমগ্র বাংলা

পাবনায় দুটি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাবনার দুটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আসন দুটিতে তাঁরা শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তারা হলেন, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

এদিকে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাবনা-৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেবল পাবনা-৪ আসন থেকেই সিরাজুল ইসলাম সরদার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা আলী আজগর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ, জাতীয় পার্টির সাইফুল আজাদ মুল্লিক, নাগরিক ঐক্যের শাহনাজ হক এবং বাংলাদেশ কমিউনিটি পার্টির সোহাগ হোসেন নির্বাচনে লড়ছেন।

এ ছাড়া পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন এবং এবি পার্টির আবদুল মজিদ মোল্লা দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাবনার এই তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসনে সীমানা জটিলতার কারণে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, এ দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo