ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘ দিন শশুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মূহুর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের নিকট নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। ইতিমধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস রেজা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

মন্তব্য (০)