• সমগ্র বাংলা

কালীগঞ্জে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়াই কৃষি জমি বালু দিয়ে ভরাটের অভিযোগে আতাউর রহমান তালুকদার (৬৫) নামের স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

‎অভিযুক্ত বিএনপি নেতা আতাউর রহমান তালুকদার তালিয়া গ্রামের মৃত আব্দুর মান্নান তালুকদারের ছেলে এবং নাগরী ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি। 

‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, নাগরী ইউনিয়নের কৃষি জমি ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করে আতাউর রহমান তালুকদারের নেতৃত্বে নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে নগরভেলা এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

‎এ সময় ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বালু ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাটের সুযোগ নেই। তাই আইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরেণর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের ওই বিচারক।”

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo