ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিন বাংলাদেশি গুরতর আহত হয়েছেন।
তারা হলেন ওই এলাকার শহিদা বেগম, নজরুল ইসলাম ওরফে নজু ও আফছার আলী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ৯০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে শরীফা দেখতে পান তার ছাগলকে আক্রমন করেছে একটি চিতা বাঘ। তিনি সেই ছাগলকে রক্ষা করতে গেলে তার উপরেও হামলে পড়ে সেই চিতা বাঘটি। এ দৃশ্য দেখে ওই এলাকার নজরুল ও আফছার ওই নারীকে উদ্ধার করতে গেলে তাদের উপরেও আক্রমন চালিয়ে ধান ক্ষেতে লুকিয়ে পড়ে চিতা বাঘটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যায়।
এ ঘটনার পর হাজারো মানুষ লাঠিসোটা নিয়ে এলাকাটি ঘিরে রেখেছে। অপরদিকে বাঘ তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাঘটি বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা তাদের।
বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...
কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...
বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

মন্তব্য (০)