প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজারের সোনাপুকুর নোয়া মোল্লাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চিরিরবন্দরের পুর্ব সুখদেবপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় ১জনকে আটক করেছে পাবর্তীপুর মডেল থানা পুলিশ। আজ রবিবার দুপুর ২টার দিকে হত্যার ওই ঘটনা ঘটে।
পাবর্তীপুর মডেল থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, পুর্ব ঘটনার জেরে পুর্ব সুখদেবপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধারসহ ১জনকে আটক করেছেন তারা। তবে ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
চিরিরবন্দর থানার ইনচার্জ মাহমুদুল নবী জানান, হত্যাকান্ডের ঘটনা চিরিরবন্দর উপজেলার শেষ সীমানা সংলগ্ন পাবর্তীপুরের রাবেয়া বাজার এলাকায়। জমির মালিকানা বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...
পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...
নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...
ফেনী প্রতিনিধি : ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

মন্তব্য (০)