• সমগ্র বাংলা

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ, ৩ চোরাকারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের অভিযান চলিয়ে ৮ কোটি টাকার মূল্যের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক তিনজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের লোন অফিস পাড়া নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন-  ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় আগেই থেকেই গোপনে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। #

 

 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo