ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে মাসুদ ওরফে টুসু (৪০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাসুদ ওরফে টুসু রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তিন দিন পরে ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ খাল থেকে উদ্ধার করে।
সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

মন্তব্য (০)