• রাজনীতি

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নেই: সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণা করছেন এনসিপির উত্তরাঅঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম। আজ সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক বরেন তিনি। একই সাথে ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে জোটের পক্ষে শাপলা কলিতে ভোট চান সারজিস।

পরে সাংবাদিকদের সারজিস বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বা বাইরে বসে কোন দেশ বা অন্য কোন এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নেই। এই তরুণ প্রজন্ম বিপ্লবী প্রজন্ম অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই। তারা জেগে আছে- যে কোন সময় প্রয়োজনে মাঠে নামবে। 

এখন তরুণদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কাদের হাতে দিতে চায়। যারা এক বছর ধরে জুলুম, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে মানুষের সাথে- তাদের হাতে, নাকি যারা জুলুম না- বরং ইন সাপের পক্ষে লড়াই করে গিয়েছে তাদের হাতে তুলে দিতে চায়। যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। 

এসময় জোটের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo