ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন্মের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) জনসভায় যোগ দেওয়ার আগে সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের 'রেডিসন ব্লু' হোটেলে শুরু হয় এ মতবিনিময়।
‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ সভায় চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ' শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন।
পাশাপাশি তরুণ-তরুণীদের পরামর্শ শুনছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)