• রাজনীতি

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।
‎
‎নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ‘ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালান।’
‎
‎বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে যে, এ সময় ভুয়া ভুয়া স্লোগানও দেন অনেকে। অপরদিকে আল্লাহু আকবর স্লোগান দেন নাসীরুদ্দীনের পক্ষের সমর্থকরা। পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
‎
‎পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের এ পিঠা উৎসবে অতিথি হিসেবে যান।
‎
‎এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় পাটওয়ারীর ওপর। এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo