• বিনোদন

‎ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।’
‎
‎রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন।
‎
‎তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না।
‎
‎তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়।
‎
‎চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা।
‎
‎ওই মামলায় আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠান। পরে জামিনে মুক্তি পান মেঘনা। এরপর থেকেই তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন। তার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
‎
‎এর আগেও মেঘনা অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেছেন।
‎
‎উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্কের পর থেকে বেশিরভাগ সময়েই নীরব ছিলেন। নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন মেঘনা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo