• বিনোদন

দীর্ঘ বিরতি শেষে আবারও নাটকে হানিয়া আমির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। 

পাকিস্তান টেলিভিশনে তার সর্বশেষ 'কভি মে কভি তুম' নাটকে ফাহাদ মোস্তফার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এরপর মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র 'সর্দারজি ৩'-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

বহুল প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া আমির। 'মেরি জিন্দেগি হ্যায় তু' নাটকে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মধ্যেই প্রায় ১০ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে এ নাটকের প্রথম টিজার প্রকাশ করেছেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রোমো, যা ভক্তদের নজর কেড়েছে। নাটকটি পরিচালনা করছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্।

এর মধ্যেই নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে। 

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo