• বিনোদন

অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনো ভুলতে পারেননি মৌনী রায়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনী রায় বিনোদন দুনিয়ার উজ্জ্বল আলোর নিচে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে থাকে, সেটিই প্রকাশ করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন।

ক্যারিয়ারের শুরুতে ২১ বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে যে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়েছিল, তা এখনো তিনি ভুলতে পারেননি বলে জানান।

মৌনী রায় বলেন, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর হবে। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

অভিনেত্রী বলেন, এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

তিনি বলেন, আমি হতবাক! কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি— আমার সঙ্গে কী হচ্ছে।

অভিনেত্রী বলেন, আমি কাঁপতে শুরু করি। আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেক দিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে।

তবে মৌনী রায় সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি। আর সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে দেয়, সেটি আজ প্রকাশ করলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনী রায়ের। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo