• বিনোদন

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা বলতে খুব একটা পছন্দ করেন না। চলতি মাসেই ৪১ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় চল্লিশের কোঠার এক নারীর চোখ দিয়ে যৌনতা এবং নারীর কামনাকে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে বয়স বৃদ্ধির সঙ্গে নিজের যৌনতা ও শরীরকে আরও ভালো করে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অভিনেত্রী।

রাধিকা আপ্তে বলেন, সমাজ বয়স বৃদ্ধি নিয়ে ভীষণ নেতিবাচক। বয়স বৃদ্ধিকে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার মতো দেখা হয়। কিন্তু আমার বয়স এখন ৪১। এই বয়সে এসে কুড়ি বা তিরিশের তুলনায় নিজের শরীর এবং নিজেকে অনেক ভালোভাবে চিনতে পারছি। 

তিনি বলেন, কুড়ির কোঠায় আমরা মূলত বাবা-মা যে কাজগুলো করতে নিষেধ করেছিলেন, সেগুলোই করতে ব্যস্ত থাকি। আর তিরিশের কোঠায় এসে ভয় হয়, বাবা-মায়ের সেই কথাগুলোর কয়েকটি অন্তত মেনে চলতে শুরু করি।

অভিনেত্রী বলেন, চল্লিশের কোঠায় এসে মানুষ নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এ সময়টাই হলো— ইচ্ছা, নিজের চাহিদা, যৌনতা এবং নিজেকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 

তিনি বলেন, কারণ চল্লিশের কোঠায় এসে নিজেকে সবচেয়ে সুস্থ, তরুণ এবং প্রাণবন্ত মনে হয় আমার। বিশেষ করে মা হওয়ার পর শরীরে অনেক পরিবর্তন আসে। ফলে নিজের শরীর এবং তার চাহিদাগুলোকে নতুন করে চিনতে শেখা যায়। এটা খুব সুন্দর একটা বয়স।

রাধিকা আপ্তে বলেন, সমাজে এখনো বিষয়টি অনেকটাই নিষিদ্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সঙ্কোচ আরও বেশি। অভিনেত্রী বলেন, শুধু যৌনতা বা ইচ্ছার কথা বাদই দিলাম। বিষয়টি শুরু হয় সমান অধিকার এবং নিজের কথা স্বাধীনভাবে ভাবতে ও বলতে পারার জায়গা থেকে। 

তিনি বলেন, আমিও ছোটবেলায় এমন পরিবেশেই বড় হয়েছি। মনে হতো, যৌনতা খারাপ বা নোংরা কোনো বিষয়। এটা খুবই দুঃখের।

অভিনেত্রী বলেন, নারী ও পুরুষের যৌন ইচ্ছাকেও সমাজ আলাদা চোখে দেখে। পুরুষের ইচ্ছাকে একভাবে এবং নারীর ইচ্ছাকে অন্যভাবে দেখা হয় কেন? বিষয়টি তো দুজনের একসঙ্গে শেয়ার করে নেওয়ার।

নিজের কন্যাকে যৌনতা নিয়ে কোনো ধরনের লজ্জা বা ভয় নিয়ে বড় করতে চান না বলে জানিয়েছেন রাধিকা আপ্তে। তিনি বলেন, আমি ঠিক করেছি, আমার মেয়ে যদি নিজের শরীর বা ইচ্ছা সম্পর্কে কিছু জানতে শুরু করে, আমি কখনো তাকে লজ্জায় ফেলব না।

মন্তব্য (০)





image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

১

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

২

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৩

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৪

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

৫

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

  • company_logo