• আন্তর্জাতিক

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৩ বছর আগের একটি বিক্ষোভের মামলায় সাক্ষী হিসেবে তলব করেছে দিল্লি পুলিশ।

সোমবার দুপুরে কলকাতার কালীঘাটে তার বাড়িতে গিয়ে এ সংক্রান্ত নোটিশ দিয়ে আসে দিল্লি পুলিশের একটি দল। ২০১৩ সালে দিল্লির বঙ্গভবন ঘেরাও এবং বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে উপস্থিত হতে বলা হয়েছে।

পুলিশের দেওয়া নোটিশ অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় সাক্ষী হিসেবে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

সোমবার দুপুরে কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান দিল্লি পুলিশের দুই সদস্য। তাদের সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ সদস্যরাও। দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি সাদা মুখবন্ধ খামে নোটিশ নিয়ে যাওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে শুভাশিস চক্রবর্তী ওই নোটিশ গ্রহণ করেন। তবে নোটিশের বিষয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দোলা সেন বলেন, এ ধরনের কোনো নোটিশের কথা তাদের জানা নেই।

২০১৩ সালের এপ্রিল মাসে দিল্লির বঙ্গভবন ঘেরাও করে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। ওই সময় বিক্ষোভকে কেন্দ্র করে বঙ্গভবন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তার শিকার হয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছিল। ওই ঘটনার পর ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ ১৩ বছর পর সেই মামলার তদন্তের সূত্র ধরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে তলব করা হলো।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে একাধিকবার দিল্লি সফর করেছেন মমতা। ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার আগে দিল্লিতে তার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়েছিল। পরে গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশেও যোগ দেন তিনি।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে ১৩ বছর আগের মামলায় মমতাকে সাক্ষী হিসেবে তলব করার ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এই নোটিশকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

২

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৩

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

৫

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

  • company_logo