• আন্তর্জাতিক

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে যে বার্তা দেওয়া হয়েছিল, তা আসলে কোনো স্বতঃস্ফূর্ত পোস্ট ছিল না। মার্কিন সরকারি নথির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’ জানিয়েছে, ট্রাম্পের কাছ থেকে এই প্রশংসা ও কূটনৈতিক সুবিধা পেতে একটি মার্কিন লবিং ফার্মকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা) ফি দিচ্ছে ভারত সরকার।

যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বা বিদেশি প্রতিনিধি নিবন্ধন আইনে জমা পড়া নথিতে দেখা গেছে, ওয়াশিংটনে ভারতের অবস্থান শক্তিশালী করতে ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের একটি লবিং ফার্মকে যুক্ত করা হয়। প্রতিষ্ঠানটির শীর্ষ একাধিক কর্তা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। নথির তথ্য অনুযায়ী, ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কাজের অংশ হিসেবেই গত বছরের জুনে ট্রাম্পের অ্যাকাউন্টে মোদির দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রশংসাসূচক পোস্টটি তৈরি ও চ চূড়ান্ত করা হয়েছিল।

ট্রাম্প আবারও ক্ষমতায় আসার পর এই লবিং ফার্মের ভূমিকা আরও ব্যাপক রূপ নেয়। তারা ট্রাম্প প্রশাসনের নতুন নতুন নীতি-নির্ধারক ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক আয়োজনে মূল ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রে বিদেশি রাষ্ট্রের জন্য লবিং করা আইনি হলেও, ট্রাম্পের কাছ থেকে এমন প্রশংসা ও সখ্যতা পেতে প্রতি মাসে বিপুল অঙ্কের সরকারি অর্থ খরচের তথ্য প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

১

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

২

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৩

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

image

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন &lsqu...

image

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্...

৫

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের যু...

  • company_logo