• আন্তর্জাতিক

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয় খরচ মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছ থেকে আদায় করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি টেলিভিশন সাক্ষাৎকার চলাকালীন তিনি স্পষ্ট জানিয়েছেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘সুরক্ষা’ দিয়েছে, তাদের কাছে যুদ্ধের শেষ ডলারটি পর্যন্ত ফেরত চাওয়া হবে। তবে ট্রাম্পের এমন দাবিকে কূটনৈতিক ও বিশ্লেষক মহল একটি বাস্তবসম্মত নীতির চেয়ে ঘরোয়া রাজনীতির চতুর কৌশল এবং রাজনৈতিক বার্তা হিসেবেই বেশি দেখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তি দেখান যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে মধ্যপ্রাচ্যে ইসরাইল কিংবা অন্যান্য ধনী মিত্রদেশগুলোর অস্তিত্বই থাকত না। প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে ইসরাইলকেও এই ক্ষতিপূরণ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যুদ্ধের পেছনে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খরচ দাঁড়িয়েছে অন্তত ৪ হাজার ৭১০ কোটি মার্কিন ডলার, যা মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামোগত ক্ষয়ক্ষতির হিসাব বাদ দিয়েই নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে নিজেদের দলের শোচনীয় ফলাফলের পর মার্কিন জনগণের ক্ষোভ প্রশমিত করতেই ট্রাম্প এই যুদ্ধের ব্যয় মিত্রদের ঘাড়ে চাপানোর পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে চ্যাথাম হাউস ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন মিত্রদের কাছ থেকে সরাসরি নগদ অর্থ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম। বিশেষ করে কুয়েত, সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো এই সংঘাত শুরু করেনি, বরং তারা উল্টো ইরানি পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সরাসরি কোনো ক্ষতিপূরণ না চেয়ে যুক্তরাষ্ট্র হয়তো অস্ত্র বিক্রি বাড়ানো বা বাণিজ্য চুক্তির মাধ্যমে অপ্রত্যক্ষভাবে এই অর্থ আদায়ের চেষ্টা করবে। অন্যদিকে ইসরাইলের অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেওয়ার দীর্ঘদিনের অভ্যাসের কারণে তাদের কাছ থেকেও বড় কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়া ওয়াশিংটনের জন্য বেশ জটিল হবে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

২

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৩

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

image

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন &lsqu...

image

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্...

৫

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের যু...

  • company_logo