• আন্তর্জাতিক

সবচেয়ে বেশি বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন সোমবার (৯ নভেম্বর) মর্যাদাপূর্ণ ‘বুকার প্রাইজ’ অর্জন করেছেন। লেখকের জন্য এটিই ছিল বুকার পুরস্কারের প্রথম মনোনয়ন এবং প্রথমবারেই বাজিমাত করলেন তিনি। 

তার ডিস্টোপিয়ান বা সর্বনাশা ভবিষ্যৎ পটভূমির উপর রচিত উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (The End of Everything)-এর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি এই সাহিত্য পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। 

লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড (মার্কিন ডলারে প্রায় ৬৭,২৩২ ডলার) প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড সালে তার হাতে এই পুরস্কার তুলে দেন। 

লেখকের ১৩তম এই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে। সেখানে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামক রূপ পরিবর্তনকারী প্রাণীর আগমনের পর এক বিচকম্পার (সৈকতে জিনিস কুড়ানিয়া) ও তার বয়স্কা ফুফু কীভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান, তা নিয়েই এই উপন্যাসের মূল গল্প। 

মাত্র ১৯২ পৃষ্ঠার এই ছোট বইটি সংক্ষিপ্ত তালিকার (শর্টলিস্ট) ৬টি উপন্যাসের মধ্যে ছিল সবচেয়ে সংক্ষিপ্ত।

ইতিহাসবিদ ও প্রবীণ উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতভাবে হ্যারিসনের এই উপন্যাসটিকে বিজয়ী হিসেবে বেছে নেন।

উপন্যাসটির প্রশংসা করে বিচারক প্রধান মেরি বিয়ার্ড বলেন, এটি হলো ‘ভবিষ্যতের লেন্স দিয়ে দেখা বর্তমানের রাজনীতি।’ বইটিতে ডার্ক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন লেখক।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকা হ্যারিসনই প্রথম কোনো লেখক, যার লেখালেখির মূল পটভূমি হলো সায়েন্স ফিকশন বা বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী।

এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন কানাডার প্রবীণ লেখক মার্গারেট অটউড। তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হ্যারিসন।

এবারের সংক্ষিপ্ত তালিকায় মার্গারেট অটউড ছাড়াও বুকার জয়ী মারলন জেমস এবং ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরির মতো নামী লেখকরাও ছিলেন।

এদিকে, স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্য এটিই প্রথম বুকার পুরস্কার জয়ের রেকর্ড।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার সাধারণত যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার অসামান্য কথাসাহিত্যকে স্বীকৃতি দিয়ে থাকে। এতে যেকোনো দেশের লেখকেরাই অংশ নেওয়ার যোগ্যতা রাখেন। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

১

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

৩

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

image

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন &lsqu...

  • company_logo