• আন্তর্জাতিক

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ শুরু হওয়ার ঠিক প্রথম দিনেই নিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কার ও সেখান থেকে খনিজ তেল উত্তোলনের সুখবর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্মেলনের ভাষণ ও গুরুত্বপূর্ণ আলোচনার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন যে, দেশটির গাবার তেলক্ষেত্রে নতুন কূপ চালুর মাধ্যমে তেল উৎপাদন একলাফে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট এরদোগান জানান, ২০২৭ সালের শেষ নাগাদ এই নতুন তেলক্ষেত্রগুলো থেকে প্রতিদিন এক লাখ ব্যারেলেরও বেশি খনিজ তেল উত্তোলন সম্ভব হবে। সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই ক্ষেত্র থেকে বার্ষিক প্রায় ৪৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থনৈতিক সুবিধা আশা করা হচ্ছে। মূলত নিজেদের জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতেই তুরস্ক এই উত্তোলন প্রক্রিয়া ত্বরান্বিত করছে, কারণ বর্তমানে তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে কিনতে হয়।

তবে প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত পরিবেশ সম্মেলনে জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ের পাশাপাশি এমন ঘোষণা আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জলবায়ু কর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো।

আয়োজক দেশের প্রধান হিসেবে সম্মেলন চলাকালীন নতুন তেল উৎপাদনের এই ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অভিহিত করেছে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘উর্জেভাল্ড’। যদিও এরদোগান সরকার দাবি করছে যে, অভ্যন্তরীণ খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি তারা ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে সবুজ শক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

১

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

৩

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

image

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্...

৫

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের যু...

  • company_logo