• আন্তর্জাতিক

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরের সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রতীক্ষা টেন্ডলকার। সংসারের হাল ধরতে শুরু করেছিলেন ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মীর কাজ। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি।

কিন্তু দারিদ্র্য ও প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ করেননি তিনি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর পড়াশোনার প্রতি অদম্য আগ্রহে একসময় সেই ব্যাংকেরই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছান প্রতীক্ষা। শুধু তাই নয়, ৫৫ বছর বয়সে পূরণ করেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার স্বপ্নও।

১৯৬৪ সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। অভাব-অনটনের মধ্যেই কেটেছে তার শৈশব। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ের পর সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই শিক্ষাজীবনের ইতি ঘটে। বিয়ের তিন বছরের মাথায় এক সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান তিনি। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০ বছর। কোলে ছিল এক বছর বয়সি সন্তান।

স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে সন্তানকে নিয়ে পাড়ি জমান মুম্বাইয়ে। স্বামীর বকেয়া বেতন সংগ্রহ করতে একদিন যান স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায়। সেখানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ জানান। তার সেই আবেদনে সাড়া দিয়ে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। মাসিক আয় ছিল মাত্র ৬০-৬৫ রুপি।

ব্যাংকে প্রতিদিনের দায়িত্বের মধ্যে ছিল মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা এবং আসবাবপত্রের পরিচর্যা। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হওয়ায় পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন তিনি। তবে জীবনের কঠিন এই সময়েও নিজের শিক্ষাজীবন নতুন করে শুরু করার স্বপ্ন ছাড়েননি প্রতীক্ষা।

একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করেন তিনি। দিনের কাজ শেষে রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করতেন। কঠোর পরিশ্রমের ফলও পান দ্রুত। প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণি শেষ করেন। পরবর্তী সময়ে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিও অর্জন করেন।

শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাংকেও ধীরে ধীরে পদোন্নতি পেতে থাকেন প্রতীক্ষা। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব ছেড়ে বার্তাবাহক পদে উন্নীত হন। স্নাতক শেষ করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হিসেবে নতুন দায়িত্ব পান।

এর মধ্যে ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে বিয়ে করেন প্রতীক্ষা। তার স্বামীও পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বিভিন্ন বিভাগীয় পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব সময় উৎসাহ জুগিয়েছেন। পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন প্রতীক্ষা। এরপর একের পর এক ধাপ পেরিয়ে ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তা হয়ে ওঠেন তিনি।

দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন আসে ২০২২ সালের জুনে। ওই সময় ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান প্রতীক্ষা। যে প্রতিষ্ঠানে একসময় সামান্য বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন, সেখানেই পৌঁছে যান গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে।

জীবনের শেষ বয়সেও স্বপ্ন পূরণের পথে থেমে থাকেননি প্রতীক্ষা। ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের ইচ্ছাও বাস্তবে রূপ দেন তিনি।

দারিদ্র্য, অল্প বয়সে স্বামীকে হারানো, সন্তানের দায়িত্ব এবং সীমাহীন প্রতিকূলতা—কোনো কিছুই প্রতীক্ষাকে দমিয়ে রাখতে পারেনি। মাসে ৬০ রুপির পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম হয়ে ওঠার এই যাত্রা প্রমাণ করে, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

১

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

৩

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

image

কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর’ দিলেন এরদোগান

৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন &lsqu...

  • company_logo