• সমগ্র বাংলা

বেনাপোল ইমিগ্রেশনে সন্ত্রাস বিরোধী আইনের এক যুবলীগ নেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে সন্ত্রাস বিরোধী আইনে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। 

আটক রাসেল পাঠান (৫০) ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম 'স্টপলিস্টে' পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন সহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo