• সমগ্র বাংলা

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ (২৫ ডিসেম্বর) বন্ধ রয়েছে। সেই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে।

এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার বড়দিনের সরকারি ছুটিতে এ পথে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি এস এম সাখাওয়াত হোসেন বলেন, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo