• সমগ্র বাংলা

আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসরন দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন জন কর্মকর্তার অপসরন দাবিতে বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ। বুধবার সকালে নাভারন বিড়ি ফ্যাক্টরির মুল গেট বন্ধ করে আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ দূর্নিীতিবাজ ৩ কর্মকর্তার অপসরনের দাবিতে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী আকিজ বিড়ি  ফ্যাক্টরির ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দরা অভিযোগ করে বলেন, তাদেরকে প্রতিনিয়ত অপমান ও অশ্লিল ভাষায় গালিগালাজ ও হেনস্থা করা হয়।  তারা বলেন আকিজ বিড়ি  ফ্যাক্টরির জি এম মোখলেছুর রহমান রবিউল হোসেন নামে এক ড্রাইভারকে কোন অভিযোগ ছাড়া গালিগালাজ করে তাকে চাকুরি থেকে বের করে দেন। এ ভাবে আরও ৭জন ড্রাইভারকে বিনা কারনে চাকুরিচুত করা হয়। এ ছাড়া মিথ্যা অভিযোগ করে আরও  ৭ জন ড্রাইভারের নামে ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ড্রাইভার ও তাদের সহকারীবৃন্দ ৯টি দাবি তুলে আকিজ বিড়ি ফ্যাক্টরির পরিচালক বরাবর একটি লিখিত দাবি তুলে স্মারক লিপি দিয়েছেন।
এসময় আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ সব কর্মকর্তাকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে বাধাদেন। এ খবরে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ নিয়ন্ত্রন করতে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে। আকিজ বিড়ি ফ্যাক্টরির সকল ড্রাইভার ও তাদের সহকারিবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ৯ দফা দাবি ও ৩ কর্মকর্তার অপসরন ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আবারো বিক্ষোভ করবে বলে ঘোষনা দেন। #

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo