• সমগ্র বাংলা

বগুড়ায় টিকটক করার জেরে স্ত্রীকে হত্যা: মরদেহ লুকিয়ে রেখে স্বামীর নিখোঁজ নাটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী মারুফা আক্তারকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী মুকুল মিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয় হত্যার পর স্ত্রীর মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে ৬ দিন ধরে লুকিয়ে রেখে উল্টো থানাতে গিয়ে নিখোঁজ নাটক সাজিয়েছিলেন সেই ঘাতক স্বামী।

জানা যায়, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে ৬ দিন ধরে লুকিয়ে রেখেছিলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বগুড়া সদরের নিভৃত একটি গ্রাম নুড়ুইলে।

স্বজন ও স্থানীয়রা জানান, পাশের পীরগাছা গ্রামের বাসিন্দা মারুফার সঙ্গে বগুড়া সদরের নুড়ুইল গ্রামের ঢালাই মিস্ত্রি মুকুলের নয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। নিহত মারুফা ও মুকুল দম্পতির আনুমানিক ৮ বছর বয়সী এক কন্যা সন্তান আছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে দাম্পত্য কলহ তৈরি হলে গত বছরের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। তিন মাস আগে পুনরায় বিয়ের মাধ্যমে মারুফা ও মুকুল আবার দাম্পত্য জীবনে ফেরেন। গত ১১ ডিসেম্বর চাচাতো বোনের বিয়েতে নাচের একটি ভিডিও টিকটকে দেওয়াকে কেন্দ্র করে ১৩ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাধে।একপর্যায়ে স্বামী মুকুল স্ত্রী মারুফাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে দেন। পরে হাউসের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন।

এদিকে হত্যার ঘটনা আড়াল করতে মুকুল নিজেই ১৫ ডিসেম্বর স্ত্রী নিখোঁজের নাটক সাজান তিনি। থানায় গিয়ে দায়ের করেন নিখোঁজ ডায়েরী।
এদিকে সেই অভিযোগের ছায়া তদন্তে নেমেই ডিবির ইনচার্জ ইকবাল বাহার ও ইন্সপেক্টর রাজু কামালের নেতৃত্বাধীন আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মুকুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি টিকটক ভিডিও নিয়ে কলহের জেরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মরদেহ গুম করতে তিনি পরিকল্পিতভাবে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo