• সমগ্র বাংলা

ঝিনাইদহে মধ্যরাতে আ.লীগ নেতাদের বাড়িতে আগুন, রণক্ষেত্র পুরো শহর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ছাত্র-জনতার ক্ষোভের আগুনে পুড়ছে একের পর এক রাজনৈতিক নেতার বাসভবন। ওসমান হাদীর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। বিচার ও ক্ষোভের দাবিতে রাজপথে নেমে আসা হাজারো ছাত্র-জনতার বিক্ষোভে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলায়।আন্দোলনকারীদের রুদ্রমূর্তিতে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যালয়। উল্লেখযোগ্য হামলার শিকার ভবনগুলো হলো: জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনও রক্ষা পায়নি।সেখানেও ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।শহর জুড়ে হাহাকার ও থমথমে পরিস্থিতি ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনায় শহরের মোড়ে মোড়ে এখন ধ্বংসের চিহ্ন। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আর ক্ষুব্ধ জনতার স্লোগানে কেঁপে উঠছে ঝিনাইদহের আকাশ। সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় ঘরের ভেতর অবস্থান করছেন।

বিক্ষোভরত ছাত্ররা বলেন,"আমরা বিচার চাই! এই মৃত্যুর দায় যারা নেবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমান অবস্থা পুরো শহর এখন ছাত্র-জনতার দখলে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তপ্ত জনতাকে থামানো কঠিন হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo