• সমগ্র বাংলা

ভারত দাদাগিরি করতে আসলে আমরা ছাড় দিবনা: বেনাপোলে লং মার্চে এনসিপি নেতা আব্দুল মান্নান মাস্টার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: জুলাই আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা, অন্তবর্তী কালীন সরকারের ব্যর্থতা এবং ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে ছাত্র জনতার ব্যানারে আজ সকালে বেনাপোল টু চেকপোস্ট লং মার্চ করেছেন এনসিপি'র  নেতাকর্মীরা।  শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বিক্ষোভ মিছিল ও লং মার্চটি বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত যায়। বেনাপোল  চেকপোস্ট যাওয়ার পর এনসিপি'র নেতাকর্মী সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ভারত বিরোধী ও নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এনসিপি নেতা মাস্টার আব্দুল মান্নান এ সময় বলেন, আজকের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশে ভারতের দাদাগিরি মানবে না। আমরাদেরকে আমাদের মত থাকতে দিন। আমাদের দেশে দাদাগিরি করতে আসলে আমরাও কোনরকম ছাড় দেব না। এ সময় বেনাপোল চেকপোষ্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মন্তব্য (০)





image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

১

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

  • company_logo