• সমগ্র বাংলা

চাটমোহরে হাদির গায়েবানা জানাজা: হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা পৌর সদরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মাওলানা মো. আব্দুল মান্নান।

পরে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট হয়ে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

বক্তব্য দেন, হাসানুজ্জামান সবুজ, তানভীর লিখন, ইমরান হোসেন, ফয়সাল কবির, সাজেদুর রহমান সেজান, আব্দুল আলীম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বর্তমান সরকারের কাছে হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময ভারতীয় আধিত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার সময় আততায়ির গুলিতে গুরুতর আহত হন হাদী। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান বিপ্লবী হাদি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo