ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মিনিবাসটি (নম্বর: ঢাকা মেট্রো-জ ১১-০৩৩৮) শুক্রবার রাতে চালক সেখানে রেখে চলে যান। পরে শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় ওসি শাহিনুর আলম।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...
পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...
নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...
ফেনী প্রতিনিধি : ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

মন্তব্য (০)