• সমগ্র বাংলা

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ “কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে  শুক্রবার  (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নড়া্ইল এর সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আ ফ ম মশিউর রহমান বাবু। সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড: এস এম আব্দুল হক।

এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ দীপ বিশ্বাস, ডাঃ স্মৃতিকণা সরকার, ডাঃ দীপঙ্কার বিশ্বাস, মোঃ কামরুজ্জামান কামরুল। 

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। দিনব্যাপী স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ফ্রি স্ক্রিনিং কার্যক্রমও পরিচালনা করা হয় বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

২

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

৩

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

৪

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

  • company_logo