ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, ফ্রী ডায়াবেটিকস ক্যাম্প এবং বিনামূল্যে ডেন্টাল চেকআপ কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
ডায়াবেটিকস দিবসের র্যালিতে আসা বক্তারা জানান, এই ডায়াবেটিকস দিবসে আমরা র্যালির মাধ্যমে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে চাই। ডায়াবেটিকস রোগকে সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এসময় ডায়াবেটিকস ক্যাম্পে এসে অনেকেই বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও চেকআপ গ্রহণ করেছেন। ডেন্টাল টিমও বিনামূল্যে সকাল থেকে সবার দাঁত ও মুখগহ্বরের নিয়মিত পরীক্ষা করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এসময় র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)