• সমগ্র বাংলা

নড়াইলে রেললাইনে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনে আটকে পড়া ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান ওই গ্রামের মৃত তামজেল হোসেনের ছেলে।

সকালে আমিনুর রহমান বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান। এ সময় একটি ছাগল দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি সেটিকে টেনে আনতে যান। কিন্তু ছাগলের দড়ির খুঁটিটি রেললাইনের পাতে আটকে যাওয়ায় তিনি দ্রুত সরতে পারেননি। ঠিক সেই মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে তিনি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি রেলওয়ের সীমানায় ঘটেছে, তাই রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo