• সমগ্র বাংলা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে ব্রেকিং পাউডার ঘোষনা দিয়ে ৬ কোটি টাকা মুল্যের আমদানিকৃত ১০০ প্যাকেজ শাড়ি, ফ্রিপিচ, কসমেটিক ও কেমিকেলের বড় একটি চালান আটক করেছে কাস্টমস। 

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জাতীয় নিরাপত্তা সংস্থ্যা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নাম্বার পণ্যগার থেকে মিথ্যা ঘোষনার চালানটি আটক করে কাস্টমস।

অবৈধ পন্য চালানটির আমদানিকারক শাপা ইমপেক্স এবং শুল্ক ফাঁকিতে সহযোগীতা করছিল সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল। 

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, উন্নত মানের শাড়ি ৭ হাজার পিচ, থ্রি পিছ ৬ হাজার পিচ, টু পিচ ৩শ' টি, বেবি ওয়ার  ৩শ' কেজি,  ওরনা  ৫৫০ পিচ, ৬ ফেইস ওয়াস ৬শ' কেজি, বডি লোশন ১শ' কেজি,ও বিশেষ ধরনের কেমিকেল ৬শ' কেজি।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,  গোপন সংবাদ পেয়ে পণ্য চালানটি আটক করা হয়। অনিয়মের অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে বেনাপোল বন্দর ও কাস্টমসের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগীতায় সাম্প্রতি বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনার পণ্য আমদানি বেড়েছে। মাঝে মধ্যে দুই একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোয়ার বাইরে। এতে রাজস্ব আয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষমাত্রার চেয়ে ১৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। #

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo