• লিড নিউজ
  • গণমাধ্যম

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা হবে: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন কমপক্ষে নবম গ্রেডের কাছাকাছি নির্ধারণের উদ্যোগ চলছে। আমরা প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়াতে চাই, যেন গণমাধ্যম টিকে থাকে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে, কিন্তু তারা রাজি হয়নি। তাই যারা বেতন দিতে পারবে না, তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় যারা টিকে থাকতে পারবে না, তারা বাজার থেকে ছিটকে যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই কেবিনেটে তুলতে পারব। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি টেলিভিশনের আইনগত কাঠামোর ঘাটতির বিষয়ে তিনি বলেন, টিভি লাইসেন্স দেওয়া হয়েছিল আওয়ামী লীগঘনিষ্ঠ কিছু গ্রুপ অব কোম্পানিকে। তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে।

 

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo