• গণমাধ্যম

প্রেসক্লাব জামালপুরের সভাপতি লিখন, সম্পাদক জাহাঙ্গীর

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব জামালপুরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেন মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়  সংগঠনের আয়-ব্যয় ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সাগর ফরাজী।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সভায় বক্তব্য রাখেন, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেরউল্লাহ, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক জামালপুরের সভাপতি জাহাঙ্গীর  সেলিম, খাদেমুল হক বাবুল, আব্দুল আজিজ, সাইমুম সাব্বির শোভন, মোস্তাফিজুর রহমান কাজল, মোঃ ইমরান মাহমুদ, প্রবীণ সাংবাদিক আ: রাজ্জাক, তানিয়া আক্তার, রাশেদুল ইসলাম রনি, দোলন বিশ্বাস, মোঃ মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জামালপুর জেলা সংবাদদাতা মুখলেছুর রহমান লিখনকে সভাপতি এবং সময় টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।

সভায় আগামী সাত দিনের মধ্যে কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য (০)





image

‎সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে ইসি

নিউজ ডেস্কঃ নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ...

image

মফস্বলের সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র,...

image

সাংবাদিক উৎস হত্যা: ১১ বছর পর রায়, একজনের মৃত্যুদণ্ড দুজন...

রংপুর ব্যুরো : দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক ম...

image

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন সাধারণ সম্পাদক কিংশুক ন...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি...

image

চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ; ৮ পদে...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নি...

  • company_logo