• গণমাধ্যম

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন সাংবাদিক সোয়েব সিকদার। গত ৪ নভেম্বর রাজধানীর হোটেল অরনেট গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সোয়েব সিকদারের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, বরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তির পর সাংবাদিক সোয়েব সিকদার বলেন, পুরস্কার অনুপ্রেরণা জোগায়, দায়িত্ব বাড়ায়; আর শেখার পথ কখনো শেষ হয় না। ১৩ বছরের সাংবাদিকতা জীবনে পা রেখেও নিজেকে এখনো খুব বেশি যোগ্য কিংবা পরিপূর্ণ মনে করি না। বরং মনে করি, শেখার এখনো অনেক বাকি। অভিজ্ঞদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি, জানছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। সাংবাদিকতা আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি প্রতিনিয়ত শেখার, সত্য অনুসন্ধানের এবং মানুষকে জানানোর এক নিরন্তর যাত্রা।

তিনি আরো বলেন,  বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই প্রিয় সিনিয়র সাংবাদিক রাহাত ভাই, হাফিজ ভাই এবং সালাম মাহমুদ ভাইকে। তাঁদের স্নেহ, উৎসাহ ও অনুপ্রেরণা আমার পথচলায় সবসময়ই মূল্যবান।কৃতজ্ঞতা তাঁদের প্রতিও, যাঁরা নীরবে কিংবা সরাসরি আমার এই পথচলায় পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, ভালোবেসেছেন।

মন্তব্য (০)





image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

২

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৩

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৪

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৫

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

  • company_logo