• গণমাধ্যম

টাইমস টুডেতে ডিজিটাল মিডিয়া বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করলেন সিফাত তন্ময়

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বেজড সংবাদমাধ্যম টাইমস টুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান (Head of Digital Media) হিসেবে যোগদান করেছেন সিফাত তন্ময়।

‎নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সিফাত তন্ময় বলেন, “বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল মিডিয়ার। এই সেক্টরে যেমন বিশাল সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। যেহেতু বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, তাই সিগনেচার কাজের মাধ্যমে টাইমস টুডেকে আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই। একই সঙ্গে কনটেন্টের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করতে চাই”।

‎ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সিফাত তন্ময়ের। টাইমস টুডেতে যোগদানের আগে তিনি গ্রিন টিভি-তে হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডেইলি বাংলাদেশ ও ভোরের পাতা-তে হেড অব ডিজিটাল হিসেবে সফলভাবে কাজ করেছেন।

‎এছাড়া তিনি একুশে টেলিভিশন-এ অনুষ্ঠান প্রযোজক হিসেবে দীর্ঘ প্রায় ১১বছর কাজ করেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। একই আসরে তিনি ৩টি অ্যাওয়ার্ডসহ মোট ৫টি অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি তিনি এনবিএ (NBA) থেকে বর্ষসেরা উপস্থাপক হিসেবেও সম্মাননা পেয়েছেন।

‎সিফাত তন্ময় এশিয়ান টিভি-তেও অনুষ্ঠান প্রযোজক ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি রেডিও ভূমি-তে কাজ করেছেন এবং গণমাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল কমিউনিটি রেডিও ‘বরেন্দ্র রেডিও’ থেকে।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo