• গণমাধ্যম

বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মাসুদ, সম্পাদক সুজন ও সাংগঠনিক সম্পাদক সৌরভ

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিকতার আদর্শ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার জনপ্রিয় সাংবাদিক সংগঠন বরুড়া থানা প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে বরুড়া পৌরসদরের ফেয়ার হসপিটালের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও আন্তরিকতা।

ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ মজুমদার (দৈনিক যায়যায়দিন), সাধারণ সম্পাদক সুজন মজুমদার (দৈনিক দেশ রূপান্তর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ লোধ (দৈনিক কালবেলা)।  

এছাড়াও নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার (দৈনিক ঢাকা) সহ-সভাপতি শরীফ বিন ওয়াহাব ( দৈনিক যুগান্তর) সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (কুমিল্লার ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক  খোরশেদ আলম (ভোরের ডাক) সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নিজামী (দৈনিক সংগ্রাম) প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম (জাগ্রত টিভি) অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মীর (মর্নিং ২৪)

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নয়ন দেওয়ানজী (স্বদেশ জার্নাল) ও সমাজকল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন (গণজাগরণ)। 

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আরিফ আজগর (ঢাকা পোস্ট), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), সজিবুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ),  আরাফাত হোসেন (জি টিভি) ও আনজার শাহ ( পল্লী সমাচার)।  

এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হোসেন সাজু (প্রেজেন্ট টাইমস) ও মাহবুব কবির (সমাজ কণ্ঠ)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের প্রতিনিধি ডা. তারেক হোসেন।

নির্বাচন শেষে রেড উইং রেস্টুরেন্টে প্রীতিভোজ, ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়া থানা প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo