• লিড নিউজ
  • গণমাধ্যম

গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে-এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

‎রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতন্ত্রের চাপের মুখে সরকার নতি স্বীকার করে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও জানায় টিআইবি।

‎'কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনকে দলীয়করণমুক্ত করার চেষ্টা চললেও বাস্তবে একদলের পরিবর্তে অন্য দলের প্রভাব বাড়ছে।

‎জুলাই আন্দোলনের অপরাধীদের বিচার শুরু হলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণে ঘাটতি রয়েছে বলেও জানায় টিআইবি।

‎ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে-এ কথা উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত করার পুরনো রাজনৈতিক সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। টিআইবি আরও জানায় গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।

‎সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo