• সমগ্র বাংলা

চাটমোহরে ছোট ও পোনা মাছ নিধন, হুমকির মুখে চলনবিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অংশের বিভিন্ন উৎস মুখে সোতীজাল, চায়না দুয়ারী জাল, গ্যাস ট্যাবলেট (কীটনাশক) প্রদান করে চলনবিল অঞ্চলের ছোট ও পোনা মাছ নির্বিচারে আহরণ করা হচ্ছে। আবার প্রকাশ্যে পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট ও পুরাতন বাজার এসকল পোনা ও ছোট মাছ বিক্রি করলেও প্রশাসন এ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। ফলে মৎস্য সম্পদের উৎস চলনবিল হুমকির মুখে পড়ছে। 

২০, ২১ ও ২২ অক্টোবর চাটমোহর নতুন বাজার খেয়াঘাট ও পুরাতন বাজার এলাকায় ঘুরে দেখা যায়, বিল চলন, হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল থেকে চায়না দুয়ারী জাল, সোঁতীবাধ ও গ্যাস ট্যাবলেট দিয়ে ছোট, বড় ও পোনা মাছ শিকার করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।

পুরাতন বাজারে ছোট বোয়াল মাছ ব্যবসায়ী বরদানগর এলাকার খলিলের ছেলে দুলাল জানায়, বিলের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে চায়না জাল, সোঁতীবাধ। সেই জায়গাগুলো থেকে কতিপয় মৎস্য ব্যবসায়ী বাজারে এসে এ সকল ছোট ও পোনা মাছ আমাদেরকে বিক্রির জন্য দিয়ে যান। এই মাছ শিকার অবৈধ হয়ে থাকলে শিকারিদের শাস্তি হওয়া উচিত। আমরা তো কিনে নিয়ে এসে বিক্রি করি। 

গুরুদাসপুর এলাকার মৎস্য ব্যবসায়ী আফজাল ফকির জানান, চলনবিলে আগের দিনে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু চায়না জাল, সোঁতীবাধের কারণে এখন আর তেমন মাছ পাই না। আগামী বছর আরো বেকায়দায় পড়তে হবে। 

চাটমোহরসহ চলনবিল অঞ্চলের পরিবেশবাদী ও সাধারণ মানুষের দাবি ছোট ও পোনা মাছ নিধন বন্ধে ও অবৈধ জাল ও সোঁতীবাধ নির্মূলে প্রশাসন সহ সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচা...

১

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...

image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

২

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

৩

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

  • company_logo