ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তরুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে হত দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার বজরা ইউনিয়নের কাজের ডাক এনজিও চত্বরে হত-দরিদ্র পরিবারের গৃহিনীদের হাতে বকনা বাছুর তুলে দেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার। গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে বকনা বাছুর বিচরণ কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রতিষ্ঠান কাজের ডাক।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাজের ডাক এর পরিচালক আজাদুন্নবী, সাখাওয়াত হোসেন, মাসুমা খানম, এমদাদুল হক, মোসলেমা বেগম ও গুনাইগাছ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহানুর আলম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বজরা ইউনিয়নের ৮টি হতদরিদ্র পরিবারের মাঝে সাবলম্বী হওয়ার লক্ষ্যে বকনা বাছুরগুলো তুলে দেয়া হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...
মানিকগঞ্জ প্রতিনিধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

মন্তব্য (০)