• সমগ্র বাংলা

পাবনায় পূর্ববিরোধের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে লাভলী খাতুন (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার সময় উপজেলার রোকনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তার স্বামীর নাম কনক হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু ইউসুফ। 

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়নের রোকনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কনক হোসেন এর সাথে দীর্ঘ দিন ধরে একই গ্রামের আজহার আলীর ছেলে সবির আলীর সাথে বিলে জাল দিয়ে মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছে। 

এরই এক পর্যায় ঘটনার দিন কনক বিষ দেয়ার মেশিন মেরামত করার জন্য মুলাডুলি বাজারে যান। এসুযোগে কনক বাড়িতে না থাকায় ওই রাতে মুখোশ পরিহিত দূর্বৃত্তরা বাড়ির পিছনের বেড়া ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে।

এসময় দূর্বৃত্তরা লাভলীর স্বামীর কন্ঠরস্বর নকল করে কনককে ডাক দেয়। তখন স্বামীর আওয়াজ শুনে স্ত্রী লাভলী খাতুন ঘরের দরজা খুলে দেয়।

মুহুর্তের মধ্যে দূর্বৃত্তরা লাভলীকে ধরে গলাচেপে শ্বাসরোধে হত্যা চেষ্টা করে। এসময় তাদের ধস্তাধস্তির এক পর্যায় লাভলী খাতুনের শিশু  ছেলে সজীবের ঘুম ভেঙ্গে চিৎকার করলে দূর্বৃত্তরা লাভলীকে মুর্মুর্ষ অবস্থায় উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার স্বামী বাড়ীতে এসে দেখে উঠানে অচেতন অবস্থায় স্ত্রী লাভলী খাতুন পড়ে আছে। পরে তার বাবা মা, ও শশ্বর শাশ্বড়ীকে খবর দেয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লাভলীর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি কালে আনুমানিক সকাল নয়টার দিকে বাড়ীতেই তার মৃত্যু হয়।

নিহত লাভলীর সন্তান সজীব (৮) জানান, আমি ঘটনার সময় চেচামেচি শুনে আমার ঘুম ভেঙে যায়। এবং দেখি তিনজন লোক কালো কাপড় দিয়ে মুখ ডাকা আমার মাকে গলা টিক মেরে ফেলার চেষ্টা করছে। সজীব আরও জানান, আমার মায়ের গলায় এবং হাতে দাগ আছে।

নিহত লাভলীর স্বামী কনক জানান, দীর্ঘ দিন ধরে প্রতিবেশী সবির গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী অচেতন অবস্থায় উঠানে পড়ে আছে।

এসময় আমার ছেলে কান্নাকাটি করে এসে আমাকে বলে তিনজন কালো মুখোশ পড়ে মাকে গালাটিপে হত্যার চেষ্টা করে। 

এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। 

ঘটনার সত্যতা আমরা যাচাই করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

  • company_logo