• সমগ্র বাংলা

ফরিদপুরে এ কে আজাদের মিথ্যাচারের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল, গ্রেপ্তারের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৩ আসনের (সদর) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ কে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফকে জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে ফরিদপুর মহানগর ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ কে আজাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস তরুণসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফকে জড়িয়ে এ কে আজাদের দেওয়া 'ভিত্তিহীন' বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং এ কে আজাদসহ আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া আগামী ১লা নভেম্বর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গত রবিবার বিকেলে ফরিদপুর সদরের পরমানন্দপুর বাজারে গণসংযোগ করছিলেন সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে মিছিল নিয়ে উপস্থিত হয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে স্লোগান দিচ্ছিল। ওই স্থানে বিএনপির নেতাকর্মীরা এ কে আজাদকে 'ফ্যাসিবাদের দোসর' বলে স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ির গ্লাসে আখের টুকরা দিয়ে আঘাত করা হয়।

এই ঘটনার পর এ কে আজাদ বিভিন্ন গণমাধ্যমে হামলার জন্য চৌধুরী নায়াব ইউসুফ ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। এর পর থেকেই ফরিদপুরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে থাকে। এই মিথ্যাচারের প্রতিবাদে গত কয়েকদিন ধরে এ কে আজাদসহ আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও যুবদল। এছাড়া তাকে গ্রেপ্তারে বুধবার প্রেসক্লাবে ছাত্র-জনতা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় প্রশাসনকে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

  • company_logo