• সমগ্র বাংলা

কালীগঞ্জে বিম+ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের “রেফারেল রিওয়ার্ডস উইন্ডো”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের সিকাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত – সুনির্মল।”

এ সময় উপস্থিত ছিলেন এসএনভি-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আফ্রিদা আহমেদ অর্থী, পিএমই অফিসার শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ বিন সিদ্দীক, আইপিএসভি মো. রুহুল আমিন ও ইন্টার্ন সাদিয়া খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈদ্যুতিক চুলার ব্যবহার শুধু পরিবারের অর্থনৈতিক সাশ্রয়ই ঘটায় না, বরং বায়ু দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে এসএনভি’র গ্রাহক, ইকুকার ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

সবার অংশগ্রহণে প্রকল্পটির সফল সমাপ্তি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo