• সমগ্র বাংলা

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যে বগুড়ায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চত্বরের বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটিকে ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহিদ উল্লাহ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একে এম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি বাড়াতে হবে সাধারন মানুষের সচেতনতা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি গড়ে তুলতে হবে নিরাপদ পরিবহন ব্যবস্থা। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কখনোই দিন দিন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo